ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরোদ্ধে আমরা ঐক্যবন্ধ“ এই স্লোগানকে সামনে রেখে ময়ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ।
সকালে উপজেলা পরিষদের সামনে দুদক সমন্মিত ময়মনসিংহ কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থীদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এড. শওকত আলী, ভাইস চেয়ারম্যান শেলিনা আক্তার, ভালুকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শামছুর রহমান,ভালুকা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ।
অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ভালুকা উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সদস্য আনোয়ারা নীনা, মোঃ মোখলেছুর রহমান,মোঃ আক্কাছ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































